লালপুরে পাথরের মূর্তি উদ্ধার

লালপুর (নাটোর) সংবাদদাতা

লালপুরে পুকুর সংস্কার করতে গিয়ে পাওয়া গেল পাথরের তৈরি প্রাচীন মূর্তি। মঙ্গলবার সকালে উপজেলার চামটিয়া মাঠে ইউনুস আলীর একটি পুকুরের তলদেশ সংস্কারের সময় পাথরের মূর্তিটি পাওয়া যায়। দুপুরে খবর পেয়ে পুলিশ মূর্তি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানান, পাথরের তৈরি নারী প্রতিকৃতির মূর্তিটির ওজন ১৪৫ কেজি। ঊচ্চতা প্রায় আড়াই ফুট।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) বলেন, মূর্তিটি উদ্ধার করে নাটোর জেলা প্রশাসকের ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। এটি প্রাচীন পাথরের মূর্তি বলে ধারণা করা হচ্ছে।