ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশে কবির ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এ ভাস্কর্যের উদ্বোধন করেন। পরে কবি ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিন দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ুন কবীর, কম্পিউটার সায়েন্সের বিভাগীয় প্রধান জান্নাতুল ফেরদৌস, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান প্রমুখ।