নাটোর প্রতিনিধি
নাটোর শহরের আলাইপুর মহল্লায় নিজ বাড়ির ছাদে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। তার নাম বিপ্লব হোসেন (৩৬)। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান। নিহত বিপ্লব শহরের আলাইপুর মহল্লার মৃত ওয়াজেদ আলীর ছেলে। বিপ্লব হোসেন বাড়ির ছাদের গাছ থেকে শজনে ডাঁটা পাড়তে গেলে বিদ্যুত্ লাইনের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।