নান্দাইলে সংঘর্ষে যুবক নিহত

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

নান্দাইলে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে সাদ্দাম হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক আহত সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি  উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে। বাবার নাম মৃত আসম উদ্দিন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।