ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে জর্ডানের প্রতিবাদ

ইসরায়েল কর্তৃক জর্ডানের দুই নাগরিককে আটক করার তীব্র প্রতিবাদ জানিয়েছে আরব রাষ্ট্রটি। মঙ্গলবার (২৫ মে) আম্মানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে এই প্রতিবাদ জানানো হয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এক টুইট বার্তায় জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃত দুই জনকে দ্রুত সময়ের মধ্যে মুক্তি দিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের মাধ্যমে সরকারের কাছে বার্তা পৌঁছানো হয়েছে।

পাশাপাশি তেল আবিবে অবস্থিত জর্ডানিয়ান দূতাবাসের কর্মকর্তাদের কারাগারে প্রবেশের অনুমতি চাওয়া হয়েছে। যেন তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী আটককৃতদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং তাদের সার্বিক খোঁজখবর নিতে পারেন। টুইটে উল্লেখ করা হয়।

ইত্তেফাক/টিএ