ইমাম কর্তৃক যুবক খুন: নিহতের স্ত্রী আসমা আক্তার গ্রেফতার

রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ যুবকের খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় হত্যার পরিকল্পনাকারী ভিকটিম আজহারের স্ত্রী আসমা আক্তারকে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১ এর একটি দল।

মঙ্গলবার (২৫ মে) রাত সাড়ে ১১টার দিকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান ইত্তেফাক অনলাইনকে তথ্যটি নিশ্চিত করেছেন।

রাজধানীর দক্ষিণখানে সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারুল (৩৫) নামে এক যুবকের টুকরো করা মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার ভোরে মৃতদেহটি উদ্ধার করা হয়। র‍্যাব জানিয়েছে, মসজিদের ইমাম আব্দুর রহমানের সঙ্গে বিরোধের জেরেই আজহারকে হত্যা করা হয়।

এর আগে সোমবার মসজিদের সিঁড়িতে রক্তের দাগ ও সেফটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এছাড়া আজহার ১৯ তারিখ থেকে নিখোঁজ ছিল। এমন ঘটনায় অনুসন্ধান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে র‍্যাব ইমামকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা জানতে পারে। এ সময় অভিযুক্তের কাছ থেকে হত্যায় ব্যবহৃত তিনটি চাকু ও মোবাইল উদ্ধার করা হয়।

ইত্তেফাক /কেএইচ/টিএ