ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল, বাড্ডা, রূপনগর ও পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
ওসি হিসেবে বদলিকৃত কর্মকর্তারা হলেন : মুগদা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়েরকে বংশাল থানার ওসি, শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদারকে রূপনগর থানার ওসি, রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদকে বাড্ডা থানার ওসি এবং বাড্ডা থানার ওসি পারভেজ ইসলামকে পল্লবী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে ডিবি গুলশান বিভাগ, ডিবি গুলশান বিভাগের পরিদর্শক মো. আব্দুল মালেককে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগ ও রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) আবু মাহমুদ কাওসার হোসেনকে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।