গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলকভাবে চাঁদাবাজির মামলা দায়েরের প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে নগরীর কাশিমপুর চক্রবর্তী এলাকায় এ প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম মন্ডলের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান প্রমুখ।