প্রযোজক ভাবনা

শুরু থেকে একটানা উনিশ বছর একটি অনুষ্ঠান চালানো কোনো চ্যানেলের পক্ষে সম্ভব নয়। কিন্তু চ্যানেল আই’র পক্ষে সম্ভব হয়েছে প্রতিষ্ঠানের দুই কর্ণধার ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের সহযোগিতার জন্য। এছাড়া অন্যান্য পরিচালকদেরও প্রিয় অনুষ্ঠান ‘তারকাকথন’। এই অনুষ্ঠানটি প্রযোজনার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ভালোবাসা দিয়ে যত্ন করে অনুষ্ঠানটি নির্মাণের চেষ্টা করি। তারকাসমৃদ্ধ এই অনুষ্ঠানটি নির্মাণ করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। যতদিন চ্যানেল আই থাকবে, ততদিন ‘তারকাকথন’ অনুষ্ঠান থাকবে বলে আমি বিশ্বাস করি। হয়তো আমি একদিন থাকব না, তখন অন্য কেউ ‘তারকাকথন’ প্রযোজনা করবে।

 

০