আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

২৭ মে ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ১৩ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৪ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৯। শুভ বার: মঙ্গল ও বুধ। শুভ রত্ন: প্রবাল ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। রিপুকে সংযত রাখুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

কোনো কাজে বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সুফল পাবেন। আংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের সঙ্গে মতানৈক্যে জড়াবেন না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পাবেন। বিদ্যার্থীরা পড়াশোনার প্রতি মনোযোগী হলে ভালো করবেন। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মায়ের শারীরিক অবস্থা মোটামুটি ভালো থাকতে পারে। কোনো ব্যাপারে অতিরিক্ত উত্তেজিত হওয়া ঠিক হবে না।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। ছোট ভাইবোন নিজের নিয়ন্ত্রণে থাকতে পারে। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক ভালো যাবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারেন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষে করতে পারবেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। শ্রমিকনেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। আয়-উপার্জন বাড়তে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কোনো আশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।