কয়েক বছর হলো নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে। তা হলো নাটকের পোস্টার। এটা খারাপ কিছু নয়। তবে যতটা গুরুত্ব দিয়ে একজন ডিজাইনারকে দিয়ে নাটকের পোস্টার তৈরি হচ্ছে, সে তুলনায় মূল কাজে অধিকাংশ নির্মাতা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। ইদানিং অনেক নাটকের পোস্টার দেখার পর নাটকটি দেখার আগ্রহ জাগলেও দেখতে বসে আগ্রহটুকু উবে যায়। প্রচার সর্বস্ব এই পোস্টার কী আসলেই আমাদের নাটকের মান তৈরিতে কোন ভূমিকা রাখতে পারছে? নির্মাতাদের কাছে আমার বিনীত অনুরোধ পোস্টারে যে যত্নের পরিচয় দিচ্ছেন সেটা মূল কাজের ক্ষেত্রে দিলে নাটক বা সিনেমা অনেক দ্রুত এগিয়ে যেত।
নাটক-সিনেমার পোস্টার তৈরি ও মান প্রসঙ্গে অভিনেতা
চঞ্চল চৌধুরী