নাগেশ্বরীতে গাঁজাসহ গ্রেফতার ৪

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে বুধবার ভোরে ২২ কেজি গাঁজাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট মন্নেয়ারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) পলাশ মণ্ডল জানান, গোপন খবরের ডাকনিরপাট মন্নেয়ারপাড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঐ পথে একটি মিশুক ও মোটরবাইকে করে গাঁজা নিয়ে যাচ্ছিল চারজন মাদক ব্যবসায়ী। তারা হলো : কপিল উদ্দিন, রফিকুল ইসলাম, ইসমাইল হোসেন ও আব্দুল মালেক। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি পোটলায় ২২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।