সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় মঙ্গলবার সন্ধ্যায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম তামিম (৮)। সে সলঙ্গা ইউনিয়নের দক্ষিণপাড়া ভরমোহনী গ্রামের আ. মোমিনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দীন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টির সময় গোসল শেষে গলির মধ্যে দিয়ে বাড়িতে ঢোকার সময় বিষধর সাপ তাকে ছোবল দেয়। শিশুটির চিত্কারে পরিবারের লোকজন এসে তাত্ক্ষণিক পার্শ্ববর্তী চরগোজা গ্রামের আজাহার ওঝাকে ডেকে এনে প্রাথমিক চিকিত্সা দেন। ওঝা ঝাড়ফুঁকসহ ওষুধ দিয়ে সাপের বিষ আর নেই বলে শিশুটিকে সুস্থ দাবি করেন। এরপর এশার নামাজের সময় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।