শায়েস্তাগঞ্জে ত্রুটিপূর্ণ ২৩ যানবাহনকে জরিমানা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জে ত্রুটিপূর্ণ ২৩টি যানবাহনকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর ২টায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মিনহাজুল ইসলাম শহরের প্রধান সড়কের উদয়ন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। এ বিষয়ে তিনি বলেন, অভিযানের সময় সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ও জীপ গাড়িসহ ২৩টি যানবাহনের কাগজপত্রে ত্রুটি পাওয়া যায়। এসব যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।