ইয়াবাসহ যুবক গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি

র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের সিদ্ধেশ্বরী মোড় সংলগ্ন এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হচ্ছে রমজান মিয়া (২৪)। এ সময় তার কাছ থেকে ৫১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বাড়ি করিমগঞ্জ উপজেলার বানকাটা-ছনকান্দা গ্রামে। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার বি এন এম শোভন খান জানান, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।