একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি ও লেখক বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজীর মৃত্যুতে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, হাবিবুল্লাহ সিরাজী একজন প্রকৌশলী হয়েও আমাদের সাহিত্য ও সাংস্কৃতিক জগতে শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। এদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান রয়েছে। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান।