স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার যুবক গ্রেফতার

স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে মো. সোহেল হোসেন আরজু (২৬) নামের এক যুবককে গ্রেঅতার করেছে পুলিশ। বুধবার (২৬ মে) সন্ধ্যায় চট্টগ্রামের রাউজানরে পশ্চিম গহিরার ব্রিকফিন্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত মো. ইমন ও মো. মামুন নামে দুই যুবক পালাতক রয়েছে।

আটককৃত যুবক রাউজান পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরার সৈয়দ মীরের বাড়ির আব্দুল মালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ মে) বিকাল ৪ টার দিকে পশ্চিম গহিরা ইউনুছ সুফিয়া চৌধুরী পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের ডাটাবেইজ তৈরির জন্য জে. কে. মেমোরিয়াল রক্তের গ্রুপে নির্ণয় শেষে ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলো। পথে পশ্চিম গহিরা ব্রিকফিল্ড রাস্তার মাথা নামক স্থানে উল্লেখিত তিন যুবক ঢিল ছুঁড়ে, কুরুচিপূর্ণ ইঙ্গিত ও অশ্লীল কথাবার্তার মাধ্যমে যৌন হয়রানি করেন। এই ঘটনায় ছাত্রী মা বাদী হয়ে উল্লেখিত তিনজনের নাম উল্লেখ করে বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০ ধারায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৮(০৫) ২১।

ঘটনা সত্যতা নিশ্চিত করে রাউজান থানার উপ-পরিদর্শক অজয় দেব শীল দৈনিক ইত্তেফাককে বলেন, অভিযোগ পেয়ে আমরা দ্রুত অভিযান চালিয়ে ঘটনায় জড়িত একজনকে আটক করেছি। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। ঘটনায় জড়িত অন্য দুই জনকে গ্রেফতারে থানা পুলিশ তৎপর রয়েছেন।

ইত্তেফাক/বিএএফ