কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পানির মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মতিউর রহমান হৃদয় (১৭) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ মে) বিকাল সাড়ে ৫টার দিকে পাকুন্দিয়া পৌরসভার ছেত্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে। সে ছেত্রাখালী গ্রামের আপন মিয়ার ছেলে এবং মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, হৃদয় নিজ বাড়ির নষ্ট হওয়া পানির মোটর মেরামত করছিলো। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হলে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করে। ওই হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়
ইত্তেফাক/এমআর