৯০ দিনের মধ্যে করোনার উৎসের রিপোর্ট চাই: বাইডেন

করোনাভাইরাসের প্রকৃত উৎপত্তিস্থল নিয়ে তদন্তের গতি বাড়াতে গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘গোয়েন্দাদের উচিত দ্বিগুণ পরিশ্রম করা যাতে তথ্য বিশ্লেষণ করে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছনো সম্ভব হয় এবং ৯০ দিনের মধ্যে আমাকে রিপোর্ট দেওয়া যায়।’

বাইডেন জানিয়েছেন, এই প্রাণঘাতী ভাইরাসের উৎপত্তির দু’টি সম্ভাব্য কারণ নিয়ে দোলাচল রয়েছে। এটি কোনো সংক্রমিত প্রাণীর সঙ্গে মানুষের যোগাযোগ থেকে উদ্ভূত কিনা বা পরীক্ষাগার দুর্ঘটনার কারণে এসেছে কিনা তা জানতে হবে। 

২০১৯-এ ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে প্রায় ১৭ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। ৩৪ লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে এই ভাইরাস। তবে বিজ্ঞানীদের একাংশের মতে মৃত্যুর প্রকৃত সংখ্যাটা আরও অনেক বেশি।

ইত্তেফাক/এসএ