রঙ্গরস

বিশাল মোটা এক বউ ও তার স্বামী দুজনে মিলে এক চোরকে ধরে ফেলেছে। বউ চোরটার পিঠে চড়ে বসে স্বামীকে বলল, ছুটে গিয়ে পুলিশ ডেকে নিয়ে এসো।

স্বামী আবার এক কাণ্ড বাধিয়েছে। জুতো খুঁজে পাচ্ছে না।

বউ চিত্কার করছে, দেরি করছ কেন?

স্বামী বলছে, জুতো পাচ্ছি না।

এদিকে চোরের অবস্থা খারাপ—প্রায় দম বন্ধ! চোরের চিত্কার—ওরে হারামজাদা আমার চটি পরে যা!

ছেলে : তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমার ভালোবাষায় কি ভুল ছিল?

মেয়ে : হুম, বানানে ভুল ছিল।

মন্ত্রী কইলো গত দশ বছরে জিনিসপত্রের দাম বাড়ে নাই। তুমি বলতা সবকিছুর দাম বাড়তি। এতদিনের এই বাড়তি টাকাগুলো কোন বেটির কাছে পাঠাইছো আইজকা কইতেই হইবো। কোনো ছাড়াছাড়ি নাই।