কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানের পদ্মপুকুরটি এখন কচুরিপানার কবলে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এক সময় বছরের অধিকাংশ সময় পুকুরটিতে পদ্মফুল ফুটে থাকতো। অনেক দর্শনার্থী শুধু পদ্মফুল দেখতে এখানে আসতো। কিন্তু আজ এ পদ্মপুকুরটি তার ঐতিহ্য হারাচ্ছে। দিনে দিনে কচুরিপানা গ্রাস করছে পুকুরটি। রায়হান, সজিবসহ একাধিক দর্শনার্থী পদ্মপুকুরটি সংরক্ষণের দাবি জানান। মেকসন ব্রাদার্স লিমিটেডের পরিচালনাধীন কালিটি চা-বাগানের ব্যবস্থাপক প্রণব কান্তি দাস জানান, বিষয়টি বাগানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। বাগানের জি এম মাসুদুর রহমান জানান, সহসাই এই পুকুরটি সংস্কার করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হবে।