১৬তম বর্ষে কুুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠার ১৫ বছর পেরিয়ে ১৬তম বর্ষে পদার্পণ করেছে ‘লাল মাটির’ ক্যামপাস বলে খ্যাত কুুমিল্লা বিশ্ববিদ্যালয়। দেশের ২৬তম বিশ্ববিদ্যালয় হিসেবে ২০০৬ সালের ২৮মে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়টি। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়টির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। অন্যান্য বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস পালিত হলেও করোনা ভাইরাসের কারণে গত বছরের ন্যায় এবারো আনুষ্ঠানিকভাবে উদ্যাপিত হচ্ছে না বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী জানান, শুক্রবার ও শনিবার বন্ধ থাকায় আগামী সোমবার সীমিত আকারে বিশ্ববিদ্যালয় দিবস পালন হবে।