শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে আতিক মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা রাত ৭টার সময় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের অদূরে রাদগাঁও নামক স্থানে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে কাটা পড়ে তার মৃত্যু হয়। আতিক মিয়া ঢাকা যাওয়ার উদ্দেশে শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে পারাবত এক্সপ্রেসের ছাদে উঠেন। আন্তঃনগর ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনের অদূরে রাদগাঁও নামক স্থানে পৌঁছলে ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত আতিক মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহী টুলা গ্রামের সোহেল মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।