বড়াইগ্রামে সংঘর্ষে আট জন আহত

বড়াইগ্রামে বিবদমান জমিতে ঘর ওঠানোকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজশিক্ষিকাসহ আট জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার কয়েন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ মাসুদ (৩৫) নামে একজনকে আটক করেছে। আটক মাসুদ কয়েন গ্রামের মজনু শাহর ছেলে। বড়াইগ্রাম থানার উপপরিদর্শক শামসুল ইসলাম জানান, এ ঘটনায় উভয় পক্ষই মামলা দায়ের করেছে। এক জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।