সদরপুর উপজেলায় বুধবার সন্ধ্যায় বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে ২৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদার তাদের এ দণ্ডাদেশ দেন। বিকাশ প্রতারক চক্রের সদস্যরা হচ্ছেন— নগরকান্দা উপজেলার বড় কাজলী গ্রামের তরিকুল হাসান ও একই এলাকার রকিবুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামিম আহম্মেদ বলেন, উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী ও বয়স্ক ভাতাপ্রাপ্তদের মোবাইল নাম্বার থেকে বিকাশের পিন নাম্বার নিয়ে টাকা হাতিয়ে নেওয়ায় বিষয়টি তাকে অবগত করলে তিনি ঐ দুই ব্যক্তিকে আটক করেন। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি তাদের জেল প্রদান করেন।