বাল্যবিবাহ পড়ানোর দায়ে চিতলমারীতে রেজিস্ট্রার ও তার সহযোগীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী মোবাইল কোর্টের মাধ্যমে তাদের মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে রুহুল আমিনকে ৩০ হাজার টাকা ও তার সহযোগী মো. আলমগীর হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী জানান, উপজেলার পরানপুর গ্রামের বিবাহ রেজিস্ট্রার মো. রুহুল আমিন ও তার সহযোগী দীর্ঘদিন ধরে কৌশলে ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে বাল্যবিবাহ রেজিস্ট্রেশন করে আসছে। বিষয়টি জানতে পেরে তাদের রেজিস্ট্রি খাতাপত্র যাচাই করে এর সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় তাদের জরিমানা করা হয়েছে।