নবাবগঞ্জ উপজেলায় ওয়ার্ড কৃষক লীগের চলমান সম্মেলন সম্পন্ন করার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সদর কলাকোপা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষক লীগের সহসভাপতি মো. আবুল হোসেন। সভায় তিনি উপজেলার ১২৬টি ওয়ার্ডের কৃষক লীগের কমিটি দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন। বিশেষ অতিথি ছিলেন কৃষক লীগের ভূমিবিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন দুলু, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আবু জাফর জাকিউদ্দিন আহমেদ রিন্টু, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল। উপজেলা সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ প্রমুখ।