কেরানীগঞ্জে এক রাতে দুই লাশ উদ্ধার

কেরানীগঞ্জে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে মডেল থানার নজরগঞ্জ এলাকা থেকে জান্নাত নামে আট মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা কাচারীপাড়া এলাকা থেকে একই রাতে ইউনুস আলী নামে এক ব্যক্তির মৃতদেহ দক্ষিণ থানার পুলিশ উদ্ধার করে। সুরাতহাল রিপোর্ট শেষে উদ্ধার হওয়া লাশ দুটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার এসআই হামিদুল জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে বুধবার রাতে নজরগঞ্জ থেকে গৃহবধূ জান্নাতির লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ একইভাবে খবর পেয়ে ইউনুস আলীর লাশ উদ্ধার করে।