শেয়ার দর সর্বোচ্চ কমেছে শ্যামপুর সুগারের

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৩টির বা ৩৯ দশমিক ২৯ শতাংশের শেয়ার ও ইউনির দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে শ্যামপুর সুগারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কর্মদিবস মঙ্গলবার শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫১ দশমিক ৪০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৭ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ৬০ টাকা বা ৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে শ্যামপুর সুগার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ক্রিস্টাল ইনসিওরেন্সের ৬ দশমিক ০৩ শতাংশ, কন্টিনেন্টাল ইনসিওরেন্সের ৫ দশমিক ৮৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৪ দশমিক ৯৪ শতাংশ, লুব-রেফের ৪ দশমিক ৮৩ শতাংশ, মিরাকলের ৪ দশমিক ৬১ শতাংশ, জিকিউ বলপেনের ৪ দশমিক ৫৫ শতাংশ, মার্কেন্টাইল ইনসিওরেন্সের ৪ দশমিক ৫৩ শতাংশ, প্যারামাউন্ট ইনসিওরেন্সের ৪ দশমিক ৫১ শতাংশ এবং এশিয়া ইনসিওরেন্সের শেয়ার দর ৪ দশমিক ৫০ শতাংশ কমেছে।