অস্ট্রিয়ায় বাংলাদেশি রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত বলেন, হাই-টেক ইলেকট্রনিকস পণ্য এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে। শুধু তাই নয়, অস্ট্রিয়ার মতো উন্নত দেশের বাজারে রপ্তানি হচ্ছে। একজন বাংলাদেশি হিসেবে এটি অত্যন্ত গর্বের। বৃহস্পতিবার অনলাইনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিকপ ও ওয়ালটনের মধ্যে এই চুক্তিতে স্বাক্ষর করেন সিকপ গ্রুপের প্রকিউরমেন্ট ডিরেক্টর জেরাল্ড কোবের ও ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর নিশাত তাসনিম শুচিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেরাল্ড কোবের জানান, কম্প্রেসারের মেটাল কাস্টিং পার্টস নেওয়ার মধ্য দিয়ে ওয়ালটনের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক পথচলা শুরু করেছে সিকপ। ভবিষ্যতে, কম্প্রেসারের অন্যান্য যন্ত্রাংশও ওয়ালটন থেকে নেওয়ার ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। —প্রেস বিজ্ঞপ্তি