রাইস কুকারের নতুন মডেলের উত্পাদন ও বাজারজাত শুরু করেছে আরএফএল ইলেকট্রনিকস। বৃহস্পতিবার নরসিংদীর পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আরএফএল ইলেকট্রনিকসের নিজস্ব কারখানায় বিশ্বমানের প্রযুক্তিতে তৈরি ভিশন ব্র্যান্ডের এ নতুন পাঁচটি মডেলের রাইস কুকারের উত্পাদন ও বাজারজাত কর্মকাণ্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। তিনি বলেন, পণ্যের গুণমান ও উন্নত বিক্রয়োত্তর সেবার কারণে ভিশন ব্র্যান্ড ক্রেতাদের কাছে ভালো সাড়া পেয়েছে। ক্রেতাদের চাহিদা বিবেচনায় রেখে আমরা সব সময় সর্বাধুনিক প্রযুক্তির মানসম্মত ইলেকট্রনিকস পণ্য উত্পাদনের চেষ্টা করে থাকি। এরই ধারাবাহিকতায় নিজস্ব কারখানায় ভিশনের রাইস কুকারের নতুন মডেলগুলোর উত্পাদন শুরু হয়েছে। ফলে ভোক্তা ন্যায্য দামে উন্নতমানের পণ্য পাবে। তাছাড়া এসব ইলেকট্রনিকস পণ্য উত্পাদনে বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠবে, যার ফলে কর্মসংস্থানের সুযোগ অনেক বৃদ্ধি পাবে। —প্রেস বিজ্ঞপ্তি