দুধের স্বাদ ঘোলে মেটাল জামাল ভুঁইয়ারা

বাফুফে জাতীয় ফুটবল দলকে কাতার-সৌদি আরবে প্রস্তুতি নিতে পাঠাবে বলে বলে শেষ পর্যন্ত অনুশীলন মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলল। প্রতিপক্ষ ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। গতকাল বিকালে এই ম্যাচটি কাউকে দেখতে দেওয়া হয়নি। সাংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়া হয়েছে। রহস্যজনক ব্যাপার। কেনই বা এমনটি করা হয় তা বোঝাও যায়নি।

যতদূর শোনা গেছে, জেমির দল বাংলাদেশ খুব একটা ভালো খেলতে পারেননি। কোচ শফিকুল ইসলাম মানিকের দল জেতার মতে পরিস্থিতিতে গিয়েছিল। সোলায়মান শিলাহর গোলে প্রথমার্ধেই শেখ জামাল এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল পায়। কী থেকে কী হয়ে গেল। শেখ জামালের আনন্দ বেদনায় পরিণত হলো। ২ গোলে পিছিয়ে থাকা জাতীয় দল ২ গোল শোধ করল। ইয়াসিন এবং মেহেদি হাসান গোল শোধ করল, ম্যাচ বাঁচাল, মান বাঁচাল। খেলোয়াড়দের মনটা ভালো নেই। তাই খেলাও মন বসেনি। ম্যাচ খেলা দরকার খেলেছেন খেলোয়াড়রা। জাতীয় দলকে প্রস্তুতির জন্য পাঠাবে বলে এমন সব নাটক হয়ে গেল বাফুফেতে তা দেখে খেলোয়াড়দের মন ভালো থাকার কথা না। কারন তারাই শুনছেন প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত এবং ওমান দারুণ ভাবে প্রস্তুতি নিয়ে কাতারে এসেছে এবং আসছে। এই দলের কর্মকর্তারা খেলোয়াড়দের নিয়ে যতটা চিন্তা করছেন ঠিক তেমনটা দেখতে পাননি বাফুফের কর্তাদের মনে। তাই হয়তো মনের ভেতরে পুরো শক্তিটাও পান না জামাল ভুইয়ারা।