‘ইয়াস’ বাংলাদেশে আঘাত না হানলেও এর ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসের কারণে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ উপকূলীয় বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে সমুদ্রের লবণাক্ত জল। লবণাক্ত জলে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে শত শত মত্স্য ঘের। এর ফলে লোকসানে পড়বে মত্স্য ঘের ব্যবসায়ীরা। অনেকেই বসতবাড়ি হারিয়ে হয়ে পড়েছেন নিঃস্ব। পানিবন্দি মানুষের জীবনযাপন হয়ে পড়েছে কষ্টকর। উপকূলে এখন টেকসই বেড়িবাঁধ প্রয়োজন। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ঘূর্ণিঝড় প্রবণ। এখানে প্রতিবছর ঘূর্ণিঝড় হয় এবং উপকূলীয় অঞ্চলে সমুদ্রের লোনাজল ঢুকে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এই সমস্যার স্থায়ী কোনো সমাধান নেই। এখন ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্বাসন একান্ত প্রয়োজন।
মো. আজিজুল হাকিম রাকিব
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়