ব্যাপক সমালোচনা ও আন্দোলন সত্ত্বেও হংকংয়ে সেই বিতর্কিত ‘প্যাট্রিয়ট’ আইন পাশ হয়েছে। নির্বাচনসংক্রান্ত এই আইন নিয়ে গত বছর থেকে ব্যাপক গণ-আন্দোলন শুরু হয়েছিল। মৃত্যু হয়েছিল অনেক আন্দোলনকারীর। কিন্তু গতকাল বৃহস্পতিবার হংকংয়ের পার্লামেন্টে বিপুল ব্যবধানে পাশ হয় বিলটি। এই আইনের ফলে এখন থেকে শুধু ‘দেশপ্রেমিক’ ব্যক্তিরাই নির্বাচনে অংশ নিতে পারবেন। এই আইনের মধ্য দিয়ে হংকংয়ের যে কোনো নির্বাচনের আগে প্রার্থী কতটা চীনের প্রতি অনুগত, তা লক্ষ করে দেখা হবে।
এদিকে, এই আইনকে গণতন্ত্রের মৃত্যু বলে আখ্যা দিয়েছেন বিরোধীরা। আর সমালোচকেরা বলছেন, বিরোধীদের বাইরে রাখতেই এই আইন করা হয়েছে। আইনটির মধ্য দিয়ে হংকংয়ে চীনের নিয়ন্ত্রণ আরো দৃঢ় হবে বলেও উল্লেখ করা হয়। —নিউ ইয়র্ক পোস্ট