নতুন করে কমপক্ষে ২৫০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। ওয়াদি আরা এবং কাফর মান্দায় ঘরবাড়িতে হানা দেয় ইসরায়েলি পুলিশ। এরপর তার কয়েক ডজন যুবককে গ্রেপ্তার করে বলে জানা যায়।
সংবাদ মাধ্যম দ্য নিউ আরাবের বরাতে জানা যায়, ফিলিস্তিনিদের ধরপাকড় অভিযান এখনও অব্যাহত আছে। এরই অংশ হিসেবে সোম ও মঙ্গলবার ইসরায়েলে ২৫০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। মানবাধিকার কর্মীদের মতে, ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের হামলার ঘটনা ঘটলেও তারা কোনও সাজা পায় না।
Israeli forces just arrested two Palestinian journalists from Sheikh Jarrah:
— لينة (@LinahAlsaafin) May 27, 2021
Wahbi Makiya and Zeina Al-Halawanipic.twitter.com/j0Tkgptcaa
এদিকে ফিলিস্তিনিদের নিয়ে কাজ করা আইনি সহায়তা সংস্থা আদালাহ এর প্রধান হাসান জাবরিন বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর অনাচার করছে। তারা পুরোপুরি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই গাজার নাগরিকদের সাথে এমনটা করছে ইসরায়েলি পুলিশ। এর কোনও আইনি ভিত্তি নেই।
ওয়াদি আরা এবং কাফর মান্দা ছাড়াও নেগেভ এবং উম্ম আল-ফাহমেও গ্রেপ্তারি অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। বেশিরভাগ যুবককে লোদ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ওই শহর থেকে কমপক্ষে ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়।
ইত্তেফাক/এএইচপি