সাতক্ষীরার শ্যামনগরে নিজ মাছের ঘেরে পানিতে ডুবে হানিফ গাজী (৫০) নামে এক মাছ চাষির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বিকাল ৫টার দিকে পার্শ্বেমারী গ্রামে নিজও চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামে মৃত মনির গাজীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম জানান, ঘূর্ণিঝড় ইয়াসে কপোতক্ষ নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় গাগড়ামারী এলাকায় পাউবো বেড়িবাঁধ ভেঙ্গে নদীর পানি তার নিজ ঘেরে প্রবেশ করে। এসময় হানিফ গাজী তার ছেলেদের নিয়ে ঘেরের রাস্তার উপরে মাটি দিয়ে বাঁধ বাধার সময় প্রবল স্রোতে ঘেরের পানিতে পড়ে ডুবে মারা যায়।
গাবুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এসজেড