একাধিক নাটকে ব্যস্ত অপ্সরা

 

এ প্রজন্মের অভিনেত্রী অপ্সরা বর্তমানে বেশ কয়েকটি নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নাটক ও মিউজিক ভিডিওতে তার অভিনয় দক্ষতা এরইমধ্যে বেশ প্রশংসা পেয়েছেন। সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন নিজের ছন্দ্যে। গত ঈদেও তার একাধিক নাটক ও মিউজিক ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে। নিজের কাজ প্রসঙ্গে অপ্সরা বলেন, ‘নতুনদের জায়গা তৈরি করতে অনেক পরিশ্রম, প্রতিবন্ধকতা পার করতে হয়, এটা জেনেই অভিনয়ে এসেছি। চেষ্টা করছি নিজেকে মেলে ধরার। গত ঈদে প্রচারিত নাটকগুলো থেকে বেশ প্রশংসা পেয়েছি। যা আমাকে আরো অনুপ্রাণিত করেছে। বর্তমানে একটি ধারাবাহিক ও একক নাটকের কাজ করছি। এছাড়া বেশ কয়েকটি নাটক ও মিউজিক ভিডিওতে কাজের কথা চলছে। সকলের সহযোগিতা ও নিজের কাজ দিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’ উল্লেখ্য, বিটিভির ‘কিডন্যাপ’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন অপ্সরা। সুন্দর গল্পের কাজের মাধ্যমে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি।