সাতছড়ি জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত

হবিগঞ্জ প্রতিনিধি

চুনারঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর। বৃহস্পতিবার বিকালে বানরটি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। বন বিভাগের সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে রঘুনন্দন পাহাড়ের পার্শ্ববর্তী গ্রাম শাহপুর থেকে বানরটি উদ্ধার করেছে বন বিভাগ। এরপর উদ্ধারকৃত বানরটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। লজ্জাবতী বানরটির শারীরিক কোনো সমস্যা পাওয়া যায়নি। শারীরিক অবস্থা ভালো মনে হওয়ায় এবং বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বিকালে সাতছড়ি জাতীয় উদ্যানে বানরটি অবমুক্ত করা হয়।