ব্যাটারিচালিত জিপ গাড়ি তৈরি করলেন ওয়ার্কশপ মিস্ত্রি

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ব্যাটারিচালিত জিপ গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ওয়ার্কশপ মিস্ত্রি মো. ফরিদ সিকদার। তার তৈরি এ গাড়িটি দেখতে বিভিন্ন এলাকার লোকজন ছুটে আসছেন। ফরিদের বাড়ি উপজেলার আগাগানা ইউনিয়নের আজগানা গ্রামে। তিনি জানায়, চার চাকা ও ছয় সিট বিশিষ্ট এই জিপ গাড়ি তৈরি করতে তার খরচ হয়েছে প্রায় সোয়া ২ লাখ টাকা। ব্যাটারি দিয়ে প্রায় ৪০ কিলোমিটার চালানো সম্ভব। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, এটি একটি ভালো উদ্যোগ। প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নিয়ে তাকে সার্বিকভাবে সহযোগিতা দেওয়া হবে।