বাণিজ্যিকভাবে ঘাস চাষ হচ্ছে সুজানগরে

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে গবাদি পশুর ঘাসের সংকট দূর করতে বাণিজ্যিকভাবে নেপিয়ার জাতের ঘাস চাষ করা হচ্ছে। কম খরচে অধিক লাভ হওয়ায় এ চাষে ঝুঁকছেন উপজেলার অধিকাংশ কৃষক। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় সাড়ে ৩ হাজার বিঘা জমিতে নেপিয়ার জাতের ঘাস চাষ করা হয়েছে। চাষি জামাল হোসেন জানায়, এক বিঘা জমিতে ঘাস চাষ করতে খরচ হয় ১ হাজার ৪০০-১ হাজার ৫০০ টাকা। বিক্রি হয় ৮-১০ হাজার টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, অন্যান্য ফসলের তুলনায় ঘাস চাষ লাভজনক হওয়ায় উপজেলার কৃষকরা বাণিজ্যিকভাবে ঘাস চাষ করছেন।