বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
বাগাতিপাড়ায় এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো— জয়নাল আবেদীন ও আকবর মন্ডল। নাটোর র্যাব-৫-এর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব ৫ রাজশাহীর অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কোম্পানি কমান্ডার মির্জা সালাউদ্দিনের নেতৃত্বে বাগাতিপাড়া উপজেলার পুরাতন কলাবাড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় এক কেজি গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৯০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।