সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলায় পরিত্যক্ত চিপসের কারখানায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে একটি পাইপগান ও চাইনিজ কুড়ালসহ আব্দুল হান্নান তালুকদার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় একটি বার্মিজ চাকু, একটি মোবাইল, দুই পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামও জব্দ করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর কান্দাপাড়া গ্রামের পরিত্যক্ত চিপসের কারখানায় থেকে এসব জব্দসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জ র্যাব-১২ সদরের স্পেশাল কোম্পানির উপ-অধিনায়ক ও মিডিয়া অফিসার মেজর মো. মশিউর রহমান বলেন, আব্দুল হান্নান তালুকদারের বিরুদ্ধে থানায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, ছিনতাই, মাদক ব্যবসা ও সেবনসহ একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে। রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ধারায় মামলা দায়ের শেষে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর থানাপুলিশ কোর্ট পুলিশের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠিয়েছে।