খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা কারাগারে শুক্রবার ভোররাতে এক হাজতির মৃত্যু হয়েছে। নিহতের নাম মিলন বিকাশ ত্রিপুরা। জেলা কারাগারের আসামি ওয়ার্ডে তার মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, কয়েদি ওয়ার্ডে সবাই ঘুমে ছিল। ভোর রাতে তাকে দেওয়ালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। জেলা কারাগারের ঐ কক্ষে মিলনসহ আরো ২২ জন কয়েদি ছিল। কয়েদিরা তাকে দেওয়ালে ঝুলন্ত অবস্থায় দেখেছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জেল সুপার বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন।