নকল বিড়ি বিক্রির দায়ে ১৫ ব্যবসায়ীকে জরিমানা

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ত্রিশালে বিভিন্ন বাজার থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে ১৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। কর ফাঁকি এবং নকল ব্যান্ডরোলযুক্ত জনি বিড়ি, মিষ্টি বিড়ি, মোহিনী বিড়ি, জনতা বিড়ি, আলেক বিড়ি, মিঠু বিড়ি বিক্রির দায়ে ১৫ জন পাইকারি ও খুচরা ব্যবসায়ীকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম আরিফ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। একটি চক্র রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল লাগিয়ে বিড়ি বাজারজাত করছে এমন গোপন খবরের ভিত্তিতে ঐ ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালায়।