ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
এলজিএসপির আওতায় ঘিওরে প্রায় ১৫টি গ্রামের চলাচলের জন্য সড়কের সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ঘিওর সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে এলাকাবাসীর সহযোগিতায় বৈলট পূর্ব কুশুন্ডা জামে মসজিদ থেকে মোতাহার হোসেনের বাড়ি পর্যন্ত সিসি ঢালাই সড়কের কাজের উদ্বোধন করা হয়। এ কাজের উদ্বোধন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, ঘিওর ইউপি চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম টুটুল, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার নিলুফা ইয়াসমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, উদ্বোধনী এ কাজের সড়কের ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৬২ হাজার টাকা। স্থানীয় সরকারের এলজিএসপি প্রজেক্ট থেকে এই অর্থায়ন করা হচ্ছে।