আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

৩০ মে ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ১৬ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৭ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৫। শুভ বার: বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন: পান্না ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বাড়বে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। আপনার নামে কোনো অপবাদ রটার আশঙ্কা আছে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। নতুন বিনিয়াগ ফলপ্রসূ হতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। অসুস্থ হতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

গোপন শত্রু সম্পর্ক সতর্ক থাকুন। আইনগত ঝামেলায় জড়াবেন না। ব্যয় কমানোর চেষ্টা করুন। দূরে কোথাও যাত্রা হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পেশাগত যোগাযোগে সুফল পাবেন।