জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান ও মাহমুদ হাসানকে আজ সংবর্ধনা

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিল সদস্য অধ্যাপক ডা. মাহমুদ হাসান সমপ্রতি ‘জাতীয় অধ্যাপক’ নিযুক্ত হয়েছেন। এ উপলক্ষ্যে আজ দুপুরে বারডেম জেনারেল হাসপাতাল বারডেম অডিটোরিয়ামে সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন ডায়াবেটিক সমিতির ন্যায়পাল মেজর জেনারেল (অব.) অধ্যাপক এ আর খান। বিশেষ অতিথি থাকবেন সমিতির সহসভাপতি ডা. সারওয়ার আলী, বারডেমের বোর্ড অব অ্যাডভাইজার্স-এর চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন ও সমিতির যুগ্মমহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুব। —প্রেস কিজ্ঞপ্তি