ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত পরীক্ষা স্থগিত

ইত্তেফাক রিপোর্ট

আগামী ১ থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠেয়    ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, করোনা মহামারির কারণে দেশের কিছু এলাকায় কঠোর লকডাউন কার্যকর রয়েছে। সে কারণে এ সব                            পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ পরে জানানো হবে। এর আগে   গত ৩১ মার্চ থেকে এ সব পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পৌরসভা নির্বাচনের                       কারণে এ তারিখ পরিবর্তন করে ১ জুন থেকে পরীক্ষা শুরু করার জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।