আমতলীতে ঘূর্ণিঝড় ইয়াসে পানের বরজের ব্যাপক ক্ষতি

আমতলী (বরগুনা) সংবাদদাতা

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আমতলী উপজেলার সাতটি ইউনিয়নের ৪০০ পানের বরজ লবণ পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। পান চাষিরা বলেন, বন্যার লবণ পানি পানের বরজে ঢুকে পানের লতা পচে যাচ্ছে। এ বছর পান চাষ করা যাবে না। চাওড়ার পানচাষি আবদুস সালাম, গুলিশাখালীর হিরু হাওলাদার বলেন, ‘বন্যার লবণ পানি ঢুকে প্রায় ৩০ শতাংশ জমির পানের বরজের ক্ষতি হয়েছে। আমতলী  উপজেলা কৃষি অফিসার সি এম রেজাউল করিম বলেন, ‘বন্যার লবণ পানিতে তলিয়ে উপজেলার চার শতাধিক পানের বরজ নষ্ট হয়েছে। অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।’