বিরামপুরে ফেনসিডিলসহ দুই জন আটক

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর থানাপুলিশ শনিবার ভোরে ৩০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেট কারসহ দুই ব্যক্তিকে আটক করেছে। এসআই মামুনুর রশিদসহ পুলিশ মহাসড়কের পশু হাসপাতাল এলাকায় অবস্থান নেন। এসময় একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার ও দুই ব্যক্তিকে আটক করেন। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আটককৃতদের শনিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।